বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ দল। এরই মধ্যে টি-২০ এবং ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছে। যেখানে টি-২০ সিরিজ হারের ক্ষত ওয়ানডেতে এসে ঘুচিয়েছে টিম টাইগার্স। সোমবার চট্টগ্রামে লঙ্কানদের হারিয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা।

ওয়ানডে শেষে এবার মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন নাহিদ রানা। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ১৫ ম্যাচে ৬৩ উইকেট পেয়েছেন তিনি। গতিময় পেসার হিসেবে আলাদা খ্যাতি আছে এই ফাস্ট বোলারের। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন রানা। বোলিংয়ে পরিসংখ্যানটা খুব আহামরি না হলেও নজর কেড়েছিলেন গতি দিয়ে। এ ছাড়া টেস্ট স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার মুশফিক হাসান।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের টেস্ট দিয়ে অবসর ভেঙে ফিরছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে রেখেই ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড।

১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit