বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী ঘাঁটি গুটিয়ে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র’ প্রচণ্ড গরমে বেইজিংয়ের পার্কে দর্শনার্থীদের পথ দেখাচ্ছে রোবট জেরুজালেমের আইনি মর্যাদা রক্ষায় নথিভুক্ত হবে ইসরায়েলের কর্মকাণ্ড স্বস্তির আভাস: হরমুজ প্রণালি খুলতে চুক্তি চূড়ান্তের পথে লেবাননে ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা আজকের নামাজের সময়সূচি, ৬ আগস্ট, ২০২৬

নরসিংদীর ঘোড়াশালে ১৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২০০ Time View

মো: সালাহউদ্দিন আহমেদ :  নরসিংদীর পলাশে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ সুমন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন মিয়া গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকার কাঠালদীয়া এলাকার মমিন মিয়ার ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘোড়াশাল পৌরসভার শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় জবেদ আলী নামে একটি হোটেলের সামনে থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন আরও জানান, সুমন মিয়ার সঙ্গে থাকা দুটি ব্যাগে তল্লাশি করলে একটি থেকে ৮ কেজি ও একটি থেকে সাড়ে ৭ কেজিসহ মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৪/রাত ৮ :৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit