বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম

টেস্ট শুরুর আগের দিনেই একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিচেল মার্শ। তবে টেস্টে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের কাঁধেই থাকছে দল পরিচালনার দায়িত্ব। ওপেনিংয়ে রয়েছেন উসমান খাজা। আর তার সঙ্গী হিসেবে রয়েছেন টেস্টে নিজের নতুন পজিশনে খেলা স্টিভেন স্মিথ।

এছাড়াও একাদশে রয়েছেন পরিচিত সব মুখ। হেড, মার্শ, গ্রিনদের সঙ্গে বোলিং আক্রমণে দেখা যাবে সেই চিরচেনা অস্ট্রেলিয়ার সেই ত্রয়ীকে। অধিনায়ক কামিন্সের সঙ্গে রয়েছেন হ্যাজেলউড ও স্টার্ক। আর স্পিনার হিসেবে রয়েছেন নাথান লায়ন।

টেস্টে গত কয়েকমাস ধরে দারুণ সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করার পর, ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে। এদিকে নিউজিল্যান্ডও ভালো অবস্থায় রয়েছে। চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে জয় পেয়েছে কিউইরা। যা টেস্ট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয় ছিল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দল থেকে বেশকিছু পরিবর্তন আসবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দলে। কারণ, কিউই ওপেনার ডেভন কনওয়ে’র আঙ্গুলের চোট, তাকে ছিটকে ফেলেছে আগামীকালের ম্যাচ থেকে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ
স্টিভ স্মিথ, উসমান খাজা, মারনাস লাবুশেন, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড। 

 

 

কিউএনবি/মিতুল/২৮.০২.২০২৪/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit