বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। কিন্তু নির্মাণের ৩২ বছর পেরিয়ে গেলেও বড় ধরনের কোনো সংস্কার হয়নি। ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী, চালক, শ্রমিক ও ব্যবসায়ীরা। ১৯৯৩ সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় নির্মিত হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল। উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে এরপর দীর্ঘ ৩২ বছরে টার্মিনালটির উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

বর্তমানে টার্মিনালের মূল চত্বরজুড়ে অসংখ্য গর্ত ও ভাঙাচোরা অংশ। সামান্য বৃষ্টিতেই পানি জমে ছোট ছোট জলাশয়ের সৃষ্টি হয়। ফলে অনেক বাস টার্মিনালে প্রবেশ না করে প্রধান সড়কেই যাত্রী ওঠানামা করায়। এতে যেমন যানজট বাড়ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। যাত্রীদের জন্য নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, ব্যবহার উপযোগী টয়লেট কিংবা নিরাপদ বিশ্রামাগার। বিশ্রামাগারের ছাদ ও দেয়ালের আস্তরণ খসে পড়েছে, জানালা-দরজাও ভাঙাচোরা অবস্থায় রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাস ধোয়ার পানি ও বৃষ্টির পানি জমে পরিবেশ আরও নাজুক হয়ে পড়েছে।

“বর্ষাকালে বাস টার্মিনালটা যেন পুকুরে পরিণত হয়। গর্তে পড়ে প্রায়ই গাড়ির স্প্রিং, পাতি, বিয়ারিং ও গিয়ারবক্স নষ্ট হয়। অনেক সময় যাত্রী নামিয়ে গাড়ি মেরামত করতে হয়। এতে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হই, তেমনি যাত্রীরাও দুর্ভোগে পড়েন।”শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের অবহেলায় টার্মিনালটি এখন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আড্ডাস্থলেও পরিণত হয়েছে। দুর্গন্ধ ও অপর্যাপ্ত আলোর কারণে রাতে চলাচল করাও কষ্টকর হয়ে পড়ে। কয়েক দফা পরিমাপ ও বাজেটের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে দাবি তাদের।
“অনেকবার ইঞ্জিনিয়ার এসে মাপজোক করেছেন, বাজেটের কথাও শুনেছি। কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। আমরা দ্রুত টার্মিনালটির সংস্কার চাই।”তবে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে দিনাজপুর পৌরসভা। দিনাজপুর পৌরসভার জন্য প্রায় ৫৩ কোটি টাকা বাজেট অনুমোদন হয়েছে এরই মধ্যে কেন্দ্রীয় বাস টার্মিনালটি পৌরসভার মধ্যে পড়ে তাই বাস টার্মিনালের সংসার জন্য ইতিমধ্যেই নকশা তৈরি হয়েছে এবং  প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ডিজাইনের কাজ চলছে। আরইউটিডি প্রকল্পের আওতায় দ্রুত আধুনিকায়নের কাজ শুরু করা হবে।
দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন আন্তঃজেলা ও অভ্যন্তরীণ বিভিন্ন রুটে চার শতাধিক বাস চলাচল করে। উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই টার্মিনাল দ্রুত সংস্কার করে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit