মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পলাশপুর এলাকার প্রায় দেড় শতাধিক পরিবারের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ দূর করতে ব্রিকস সলিং (এইচবিবি) সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খাগড়াছড়ির  সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনা ও উন্নয়ন তহবিলের অর্থায়নে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

সোমবার (৪ আগস্ট) বিকেলে নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করেন শাহজালাল কাজল। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয়রা জানান, উত্তর পলাশপুর এলাকার প্রায় ১৫০টি পরিবারের একমাত্র যাতায়াতের এই কাঁচা সড়কটি টানা ভারী বর্ষণে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। পরে বিষয়টি জানতে পেরে শাহজালাল কাজল উদ্যোগ নিলে ওয়াদুদ ভূইয়া দ্রুত সড়কটি ব্রিকস সলিং (এইচবিবি) করার নির্দেশ দেন। বর্তমানে সড়ক নির্মাণের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।

পরিদর্শনকালে শাহজালাল কাজল বলেন, “উত্তর পলাশপুর এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি জানতে পেরে আমি আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়াকে অবহিত করি। তিনি দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন তহবিল থেকে সড়কটি ব্রিকস সলিং (এইচবিবি) করার নির্দেশ দেন। আজ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি এলাকাবাসীর অন্যান্য সমস্যার কথাও শুনেছি। মানুষের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

একই সফরে তিনি উত্তর পলাশপুর জনকল্যাণ বৌদ্ধ বিহার পরিদর্শন করেন এবং বিহারের রিটেইনিং ওয়াল নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পরে উত্তর ও দক্ষিণ পলাশপুর এলাকার দুটি মসজিদ পরিদর্শন করে মুসল্লি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit