শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে খাল খনন কর্মসূচির বকেয়া মজুরির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। মঙ্গলবার (০৪ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আগত শত-শত শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে মিছিল শুরু করেন।

জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে গত ২০ এপ্রিল ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার খাল খননের কাজ এবং ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে কুল্লাগড়া ইউনিয়নে ৪ কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়। দুটি প্রকল্পে মোট ৫৭২ জন শ্রমিক নিযুক্ত হয়। কাজ শুরু হওয়ার পর থেকে কোন শ্রমমুল্য পায়নি বলে জানান শ্রমিকরা।

মানববন্ধনে অংশ নেওয়া নারী শ্রমিক নার্গিস আক্তার বলেন, আমরা ৪০ দিন ধরে মাটি কাটছি। পানি ও প্যাক মাথায় নিয়া মাটি কাটছি। বাড়িত বাচ্চা রেখে কাজ করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা বেতন পাইতেছি না। আমরা আমাদের মজুরী চাই। আমাদের দাবি ন্যায্য পাওনা টাকা পরিশোধ করুন। আরেক নারী শ্রমিক সমলা খাতুন বলেন, আমরা যদি মাটি না কেটে অন্য কাজ করতাম তাহলে সংসারে অভাব থাকতো না। ৪০ দিন মাটি কাটছি এখন আমাদের টাকা দেয় না, আমরা নানা সমস্যায় ভুগতাছি। আমরা আমাদের শ্রমের মুল্য না পাইয়া আজকে মানববন্ধন করতে আসছি।

আজিজুল ইসলাম নামের আরেক শ্রমিক বলেন, আমরা শ্রমিক, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছি। খনন কাজ না করে ধান কাটতে গেলেও টাকা পাইতাম। আমরা আমাদের কাজের মূল্য চাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত জানান, খাল খননের কাজ সম্পন্ন না হওয়ায় দুটি প্রকল্প থেকে ৭৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। শ্রমিকদের মজুরীর টাকা ইতোমধ্যে এনআরবিসি দুর্গাপুর শাখায় প্রদান করা হয়েছে। শ্রমিকরা ব্যাংক একাউন্ড না করায় তারা তাদের শ্রমমুল্য পাচ্ছেনা। তাদের নিজ নামে ব্যাংক একাউন্ট খুললেই তারা তাদের প্রাপ্ত টাকা পেয়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit