বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম

নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা 

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হওয়ার পর মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। অভিযুক্ত শিক্ষকের নাম শফিউল হাসান দিপু (৫০)।

তিনি উপজেলার কোলা ইউনিয়নের পার আধাইপুর গ্রামের বাসিন্দা এবং ‘আলফা কিন্ডারগার্টেন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। শফিউল হাসান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং কোলা ইউনিয়নের কাজী হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, সোমবার (৩ আগস্ট) সকালে বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এই সুযোগে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে একা পেয়ে প্রধান শিক্ষক শফিউল হাসান তাকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটি কোনোমতে সেখান থেকে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানায়।

মঙ্গলবার সকালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ জনতা ভান্ডারপুর এলাকায় অবস্থিত আলফা কিন্ডারগার্টেনে চড়াও হয়ে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে প্রথমে বাধার মুখে পড়ে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ভান্ডারপুর চারমাথা এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন করেন এলাকাবাসী।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা এবং তাকে কাজীর পদ থেকে অব্যাহতির সুপারিশ করা হবে।’বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit