সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা ।
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজারের একটি পুরোনো বটগাছের বিশাল ডাল দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, দেবীগঞ্জ বাজারের একটি পলি চিকিৎসালয়ের দোকানঘরের ওপর দিয়ে বটগাছের বিশাল একটি ডাল বিস্তৃত হয়ে রয়েছে। ডালটি ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে এবং সামান্য ঝড়-বৃষ্টি বা দমকা বাতাসেই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। মজ্ঞলবার (৪ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় পল্লী চিকিৎসক আবু হানিফ এর দোকানের উপরে বড় একটি বট গাছে ডাল।

এটি কাটা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা স্থানীয়দের দাবি, গাছটির নিচ দিয়ে দেবীগঞ্জ বাজারের দুটি গুরুত্বপূর্ণ গলি রয়েছে। এসব গলি দিয়ে প্রতিদিন শত শত পথচারী, ক্রেতা-বিক্রেতা,মসজিদের মুসল্লী, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও ব্যবসায়ী চলাচল করেন। এছাড়া গাছটির সঙ্গে বিদ্যুতের একাধিক লাইন জড়িয়ে থাকায় ডাল ভেঙে পড়লে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির আশঙ্কাও রয়েছে।

ব্যবসায়ীরা জানান, ডালটি ভেঙে পড়লে আশপাশের দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। একই সঙ্গে বাজারের ব্যস্ত এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত ঝুঁকিপূর্ণ ডালটি অপসারণের দাবি জানিয়েছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit