বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে।  এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বারাবার হামলা চালানোর হুমকি দিলেও তা থেকে সরে আসেন। 

সিএনএনের প্রতিবেদনে দুজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ থাড ইন্টারসেপ্টর ছিল, তার প্রায় চার-পঞ্চমাংশ (৮০ শতাংশ) ব্যবহৃত হয়ে গেছে।  একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও খরচ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে ইরানের সম্ভাব্য পালটা  হামলা নিয়ে উদ্বেগের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসেন।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং হোয়াইট হাউস এই দাবি নিয়ে উদ্বেগকে গুরুত্ব দেয়নি। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। প্রেসিডেন্ট যখন, যেখানে এবং যেভাবে নির্দেশ দেবেন, সেই অভিযান পরিচালনার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব সক্ষমতা রয়েছে। 

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য পূরণ এবং তারও বেশি প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের মজুত যুক্তরাষ্ট্রের রয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit