মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় পূর্ব শুত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে আহত করা হয়েছে। বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের কানুপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন কানুপুর গ্রামের মৃত আরজ মন্ডলের ছেলে আব্দুল জলিল (৫০)।

আব্দুল জলিল বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়ন ৬নং ওযার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। এ ঘটনায় আব্দুল জলিলের স্ত্রী বেবি আকতার বাদী হয়ে বদলগাছী থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দাখিল করেছেন। ওই মামলার আসামীরা হলেন বদলগাছী উপজেলার কানুপুর গ্রামের আনছারের ছেলে শহিদুল ইসলাম (৪৫), মৃত ইসমাইল হোসেনের ছেলে দুলাল হোসেন (৪৮), ইমান আলী ছেলে হাসান (৩২)।

ভিকটিমের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ০১ আগষ্ট-২০২৬ ইং তারিখে বেলা ১১টায় বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউপির কানুপুর গ্রামস্থ হিন্দুপাড়ার উত্তর দিকে বিলাশবাড়ী যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা সন্ত্রাসীকায়দায় ভিকটিম আব্দুল জলিলকে অতর্কিত হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পায়ের গোরালীর উপর হাড় ভেঙ্গে গুরুত্ব জখম করে।

পরে ভিকটিম আব্দুল জলিলের ডাক চিৎকারের স্থানীয়রা এসে আব্দুল জলিল উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। আব্দুল জলিল বর্তমানে দলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাটি নিশি^ত করে জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit