বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম

আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : আক্রমণভাগের কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় দল ছাড়ার পর বার্সেলোনা নতুন করে শক্তিশালী ফরোয়ার্ড খুঁজছে। তরুণ ও প্রতিভাবান একজন স্ট্রাইকারকে দলে নিলেও কাতালান ক্লাবটির লক্ষ্য এখন আরও বড়—আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানো।

আলভারেজকে পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো মাদ্রিদে গেছেন। তার লক্ষ্য, আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সম্ভাব্য ট্রান্সফারের পথ সহজ করা। ২৬ বছর বয়সি আলভারেজকে দলে নেওয়ার চেষ্টা বার্সেলোনা বেশ কিছুদিন ধরেই চালিয়ে আসছে। তবে আতলেতিকো মাদ্রিদ এখনো তাদের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ছাড়তে রাজি নয়। যদিও বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আলভারেজ নিজে নতুন ক্লাবে যাওয়ার বিষয়ে আগ্রহী। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডেকোর সঙ্গে বার্সার টেকনিক্যাল বিভাগের কর্মকর্তা জোয়াও আমারালও মাদ্রিদে গেছেন। শিগগিরই তারা আলভারেজের এজেন্ট ফার্নান্দো হিদালগোর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এই বৈঠকেই সম্ভাব্য দলবদলের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

এর আগে সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, বার্সেলোনার আক্রমণভাগের প্রধান লক্ষ্য হিসেবে আলভারেজকেই বেছে নেওয়া হয়েছে। ক্লাবটির বিশ্বাস, আতলেতিকো ছাড়ার বিষয়ে খেলোয়াড়ের আগ্রহ থাকলে আলোচনায় তা ইতিবাচক প্রভাব ফেলবে। তবে আলভারেজকে পেতে অস্বাভাবিক বড় অঙ্কের অর্থ খরচ করতে চায় না বার্সা। অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদের সঙ্গে আলভারেজের বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। তাই তাকে দলে নিতে হলে কঠিন আলোচনার মুখোমুখি হতে হবে বার্সেলোনাকে। তারপরও কাতালান ক্লাবটি আশাবাদী, কারণ খেলোয়াড়ের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের পক্ষে যেতে পারে।

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক মনে করেন, আলভারেজকে দলে আনতে পারলে বর্তমান স্কোয়াড আরও পরিপূর্ণ হবে। বিশ্বকাপ চলাকালে দলবদলের বিষয়ে আলভারেজের ইতিবাচক মন্তব্যও বার্সার কর্মকর্তাদের আশাবাদী করেছে। ২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। এরপর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৬ ম্যাচে ৪৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। তার এই পারফরম্যান্সই তাকে বার্সেলোনার অন্যতম প্রধান টার্গেটে পরিণত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit