বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সন্তুষ্ট নয় হাথুরু, বিপিএল তার কাছে সার্কাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : দশম বর্ষে পদার্পণ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অথচ এখনও নিয়মিতই এই আয়োজন নিয়ে প্রশ্ন শুনতে হয় বিসিবি ও টুর্নামেন্ট আয়োজকদের। প্রায় প্রতিবছরই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগে তড়িঘড়ি করে প্লেয়ার্স ড্রাফট। এরপর টুর্নামেন্টে পরিস্থিতি বুঝে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানো। সব মিলিয়ে বিপিএল যেন রঙ্গ মঞ্চ। আর যা নিয়ে প্রশ্নগুলোও পুরনো। সেই প্রশ্নই আরও একবার তুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

সম্প্রতি ক্রিকেট-ভিত্তিক জনপ্রিয় ওয়েব সাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিপিএল আয়োজন নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান। বলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে হয়তো কিছুটা অবাক লাগছে কিন্তু আমি বিপিএল দেখে কখনো কখনো টিভির সুইচ বন্ধ করে দেই! এই টুর্নামেন্টে খেলা কিছু খেলোয়াড় মোটেও কোনো মানের নয়। এমন অকার্যকর টি-টোয়েন্টি পদ্ধতির বিষয় আমার অনেক কিছু বলার আছে।’

বিপিএলের মাঝ পথে বিদেশি ক্রিকেটারদের চলে যাওয়া ও অন্য লিগে খেলা প্রায় নিয়মিত ঘটনাই পরিণত হয়েছে। যা হাথুরুর কাছে এক কথায় সার্কাস মনে হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এই টুর্নামেন্ট নিয়ে আমাদের জন্য আমাদের বোর্ডের কিছু করার প্রয়োজন রয়েছে। এমনকি আইসিসির কিছু করার প্রয়োজন রয়েছে। কিছু বিধিবিধান অবশ্যই থাকা প্রয়োজন। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, দেখা গেল সে সঙ্গে সঙ্গে আরেকটা টুর্নামেন্ট খেলছে। এটা তো সার্কাসের মতো হয়ে গেল! খেলোয়াড়রা হয়তো সুযোগের কথা বলবে, কিন্তু সেটা ঠিক নয়। এমনভাবে চলতে থাকলে লোকে আগ্রহ হারিয়ে ফেলবে। আমিই তো আগ্রহ হারিয়ে ফেলেছি।’

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit