বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নিষিদ্ধ হাসারাঙ্গাকে নিয়েই বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার দল ঘোষণার তথ্য দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। যেখানে দেখা যায় ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া হাসারাঙ্গাকেও। 

নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলে আম্পায়ারকে অন্য চাকরি খুঁজতে বলেছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ মন্তব্যের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। এছাড়া দেওয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্টও। 

টাইগার-লায়নদের মাঠের লড়াই শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর তিন দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে দুই দল নামবে ৫০ ওভারের লড়াইয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। 

চট্টগ্রাম যাত্রা শেষে দুদল আবার ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তিন দিনের বিরতি দিয়ে দুদল আবার চট্টগ্রামে ফিরে মুখোমুখি হবে দ্বিতীয় টেস্টে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ১ মার্চ ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর সেখান থেকে তারা সরাসরি যাত্রা করবে সিলেটের উদ্দেশে। 
 
এ দিকে আইসিসির নিষেধাজ্ঞার জন্য বাংলাদেশের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি খেলতে পারবেন না হাসারাঙ্গা। এরপরেও তাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। শ্রীলঙ্কার গণমাধ্যম থেকে পাওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টির ১৬ জনের স্কোয়াড:

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড

ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল জেনিথ, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, বিনুরা ফার্নান্দো ও নুয়ান তুশারা।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড

ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, আভিস্কা ফার্নান্দো, শেভন ড্যানিয়েল, জেনিথ লিয়াঙ্গে, শাহান আরকিগ্গে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া ও আসিথা ফার্নান্দো।


এ দিকে এই সিরিজের জন্য গত ১৩ ফেব্রুয়ারি তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডের জন্য সমান ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, ‍মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit