বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

আইপিএল থেকে ছিটকে গেলেন শামি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : টিম ইন্ডিয়ার পর এবার গুজরাট টাইটান্সের জন্য খারাপ খবর। গোড়ালির চোট এখনও সারেনি। আর তাই আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন মোহম্মদ শামি।

বিসিসিআই সূত্রে জানা গেছে। গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শামি ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করার জন্য গোড়ালিতে কিছু ইঞ্জেকশন নিয়েছিলেন। তাকে বলা হয়েছিল তিন সপ্তাহ অপেক্ষা করলে সুস্থ হয়ে যাবেন। বল হাতে মাঠে নামতে না পারলেও, রানিং করতে অসুবিধা হবে না। কিন্তু সেই ওষুধে লাভ হয়নি। ব্যথা কমেনি।

সূত্র আরও জানিয়েছে, আর তাই এই মুহূর্তে অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় নেই। কয়েকদিনের মধ্যেই ফের ইংল্যান্ডে উড়ে যাবেন শামি। সব মিলিয়ে আইপিএল খেলার কোনও প্রশ্নই ওঠে না শামির।   

গত বিশ্বকাপেই চোট নিয়ে খেলেছিলেন তারকা পেসার। কিন্তু গোড়ালির চোট বেড়ে যাওয়ার জন্য তাকে পরবর্তী সময় ভারতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায়নি। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও খেলছেন না টিম ইন্ডিয়ার এই তারকা পেসার। এরপর তাকে এবারের আইপিএলেও দেখা যাবে না। পুরো সুস্থ হয়ে ওঠার জন্য ইংল্যান্ডে অস্ত্রোপচার করাবেন তিনি। 

গত বিশ্বকাপে শুরুর দিকে মোহম্মদ শামিকে বসে থাকতে হয়েছিল। তবে মাঠে নেমেই নিজেকে ফের প্রমাণ করেছিলেন তিনি। মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন তিনি। সেরা পারফরম্যান্স ছিল সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ৫৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন। তবে বিশ্বকাপ যুদ্ধের পর থেকে মাঠের বাইরেই ছিলেন তিনি।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit