বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সাবেক বিশ্বসুন্দরীকে প্লাস্টিকের সঙ্গে তুলনা ইমরানের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ নানাভাবে আলোচিত।তার শোতে অতিথি হয়ে এসে বেকায়দায় পড়েছেন বলিপাড়ার বহু তারকা।

এ অনুষ্ঠানে তারকাদের এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হয় যেগুলো তারা চাইলেও এড়িয়ে যেতে পারেন না।

আবার বেফাঁস মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হওয়ার ঘটনাও রয়েছে প্রচুর। 
বলিউড অভিনেতা ইমরান হাশমি। বেশ কয়েক বছর আগে করণের শোতে অতিথি হয়ে গিয়েছিলেন তিনি। সেই পর্বে ইমরান ঐশ্বরিয়াকে প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিলেন। সম্প্রতি সেই প্রসঙ্গ টেনে নতুন করে শুরু হয়েছে চর্চা।

বিতর্কিত বিষয় হলেও খোলাখুলি কথা বলতে বরাবরই পছন্দ করেন অভিনেতা। ঠিক কোন কারণে ঐশ্বরিয়াকে প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিলেন, তা নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে,‘কফি উইথ করণ’-এ করণের র‌্যাপিড ফায়ার প্রশ্নের মুখোমুখি পড়তে হয় অতিথিদের। ইমরানকে কয়েক জন বলিউড নায়িকার নাম বলা হয়েছিল। তাদের নাম শুনে ইমরানের প্রথম কোন জিনিসটি মনে আসে, সেটাই বলতে বলা হয়েছিল। ঐশ্বরিয়ার নাম শুনে ইমরান বলেছিলেন প্লাস্টিক। তার পর থেকেই নানা ভাবে বিষয়টি নিয়ে চর্চা আর সমালোচনা হয়েই চলেছে। সম্প্রতি সেই সমালোচনার জবাব দিলেন ইমরান। তিনি বলেন, ‘এ ধরনের মন্তব্য আমি সচেতন ভাবে তখন করিনি। কোনো কিছু ভেবে বলিনি। সেই সময় যা মুখে আসে, সেটাই বলেছিলাম। কোনও কিছু ভেবে বলিনি।’

 

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit