বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

গেটাফের জালে ‘এক হালি’ গোল, বার্সার দুর্দান্ত জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় জয়ের দেখা পেল বার্সেলোনা। ঘরের মাঠে গেটাফের বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে জাভি হার্নান্দেজের দলের।  কাতালানদের হয়ে গোল করেছেন রাফিনহা, জোয়াও ফেলিক্স, ফ্রেংকি ডি ইয়াং ও ফেরমিন লোপেজ।   

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। তবে ইলকাই গুনডোয়ানের কর্নারে বল লক্ষ‍্যে রাখতে পারেননি রাফিনহা। এর ঠিক ১২ মিনিট পর ২০তম মিনিটের মাথায় সেই রাফিনহার পা থেকেই এগিয়ে যায় গেলবারের শিরোপাধারীরা।

নিজেদের অর্ধ থেকে জুল কুন্দের বাড়ানো বল ধরে দারুণ গতিতে এগিয়ে যান রাফিনহা। পাশেই সমান তালে এগিয়ে সুবিধাজনক জায়গায় চলে যান জোয়াও ফেলিক্স। দুই ফরোয়ার্ডের ওয়ান টু ওয়ানে ধাঁধায় পড়ে যান গেটাফে গোলরক্ষক। এই সুযোগে দারুণ শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।

৩৬তম মিনিটে গোলের চমৎকার সুযোগ হাতছাড়া করেন ফেলিক্স। পর্তুগিজ ফরোয়ার্ডের শট দারুণ রিফ্লেক্সে পা দিয়ে ঠেকান গেটাফে গোলরক্ষক। তাতে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পেয়ে যান ফেলিক্স। ৫৩তম মিনিটে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের চমৎকার ক্রসে আলতো টোকায় ব‍্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬১তম মিনিটে রাফিনহার সহায়তায় স্কোর লাইন ৩-০ করে ফেলেন ডি ইয়াং। 

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ‘এক হালি’ গোল নিশ্চিত করেন লোপেজ। ডি ইয়াং থ্রু পাস বাড়ালেও বক্সের ঠিক বাইরে থেকে ভিটোর রোকের শট কোনোমতে ফেরান গোলরক্ষক। আলগা বল চলে যায় বিপরীত দিকে থাকা লোপেজের পায়ে; অনায়াসে বাকি স্কোর লাইন ৪-০ করেন লোপেজ।

এই জয়ে ২৬ ম‍্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ২৫ ম‍্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে জিরোনা। সমান ম‍্যাচে ৬২ পয়েন্ট নিয়ে এখনো চূড়ায় রিয়াল মাদ্রিদ।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit