বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

টানা তিন হারের পর জয়ের দেখা পেল বায়ার্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অধিনায়কের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত গ্যারেথ সাউথগেট। কোচকে হতাশ করেননি হ্যারি কেইন। চমৎকার ফিনিশিংয়ে জোড়া গোল করে তিনিই বায়ার্ন মিউনিখের জয়ের নায়ক।

ঘরের মাঠে শনিবার (লাইপজিগকে ২-১ গোলে হারিয়েছে টমাস টুখেলের দল। ব্যবধান কমিয়েছে বুন্ডেসলিগার শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের সঙ্গে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের পর জয়ের দেখা পেল বায়ার্ন।

দুইদিন আগে বায়ার্ন জানায়, ‘পারস্পরিক সমঝোতায়’ চলতি মৌসুম শেষে বিদায় নেবেন কোচ টুখেল। ওই ঘোষণার পর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল জার্মানির সফলতম দলটি। সেখান থেকে তাদের উদ্ধার করলেন এই মৌসুমেই টটেনহ্যাম হটস্পার থেকে আসা কেইন।

ম্যাচের শুরুর দিকেই গোল পেতে পারতেন তিনি। ইংলিশ স্ট্রাইকারের হেড ঠিক মতো সামলাতে পারেননি লাইপজিগ গোলরক্ষক। তবে তার কপাল ভালো। পোস্টে লেগে বল ফেরে তার কাছেই, কেইন প্রতিক্রিয়া দেখানোর আগেই নিয়ন্ত্রণে নেন তিনি। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬তম মিনিটে দলকে এগিয়ে নেন কেইন। জামাল মুসিয়ালার কাছ থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে আড়াআড়ি শটে খুঁজে নেন জাল। ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি গোলরক্ষক।

৭০তম মিনিটে সমতা ফেরায় লাইপজিগ। দানি ওলমোর কাছ থেকে বল পেয়ে শট নেন বেনইয়ামিন সিসকো। বলের নাগাল পেতে পারতেন ঝাঁপিয়ে পড়া মানুয়েল নয়ার। কিন্তু লেয়ন গোরেটস্কার পায়ে লেগে দিক পাল্টে বল যায় জালে। কিছুই করার ছিল না খানিক আগে সিসকোর দুটি দারুণ চেষ্টা ব্যর্থ করে দেওয়া বায়ার্ন গোলরক্ষকের।

প্রথম দল হিসেবে বুন্ডেসলিগায় ঘরের মাঠে নিজেদের হাজারতম ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন। মনে হচ্ছিল ড্রয়ে মলিন হতে যাচ্ছে তাদের উপলক্ষ। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে ত্রাতা হয়ে এলেন কেইন। একটু আগেই মাঠে আসা এরিক মাক্সিম চুপো মোটিংয়ের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির ভলিতে জাল খুঁজে নেন তিনি।

চলতি আসরে ইংলিশ অধিনায়কের এটি ২৭তম গোল। বুন্ডেসলিগায় টানা দুই হারের পর জয়ের দেখা পেল বায়ার্ন। ২৩ ম্যাচে ১৭ জয় আর দুই ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চূড়ায় বায়ার লেভারকুজেন। ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লাইপজিগ।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit