বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ২০০ গুণ!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : বৈশ্বিক মঞ্চে ভারতের কাছে পাকিস্তান পাত্তা না পেলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই বরাবরই দিয়েছে বাড়তি উন্মাদনা। বিশ্বকাপের মূল আকর্ষণ বলা চলে দুই প্রতিবেশী দলের ম্যাচ। যার জন্য সমর্থকরাও অপেক্ষায় থাকে অধীর আগ্রহে।  

গেল ওয়ানডে বিশ্বকাপে ভারতের আহমেদাবাদে প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে আয়োজন করা হয় বাবর-রোহিতদের লড়াই। এত বড় স্টেডিয়ামে আয়োজনের পরও অনেক দর্শক আক্ষেপ করেছে ম্যাচ না দেখতে পারার। এবার ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ৯ জুন মুখোমুখি হবে ভারত পাকিস্তান।
 
নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি। যেখানে দর্শক ধারণ ক্ষমতা রয়েছে মাত্র ৩৪ হাজার। গেল বিশ্বকাপে ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করে হিমশিম খেতে হয়েছে। সেখানে মাত্র ৩৪ হাজার দর্শক ধারণ ক্ষমতায় এমন ম্যাচ আয়োজন করায় এবার অনেক দর্শকই এই মহারণ দেখা থেকে বঞ্চিত হবে।

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিট ছেড়ে ছিল আইসিসি। স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে দাম ধরা হয়েছিল ১৭৫ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১৯ হাজার ২০০। স্ট্যান্ডার্ড প্লাস ক্যাটাগরিতে ৩০০ ডলার যা বাংলাদেশি টাকায় ৩২ হাজার ৯০০ টাকা। আর প্রিমিয়াম ক্যাটাগিরিতে ৪০০ ডলার যা ৪৩ হাজার ৯০০ টাকা।

 

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit