মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

আম্পায়ারকে অন্য চাকরি খুঁজতে বললেন হাসারাঙ্গা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের শেষ ম্যাচ হারার পর ফিল্ড আম্পায়ারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার ভাষ্যমতে, ৫৮ বছর বয়সী আম্পায়ার লিন্ডন এডওয়ার্ড হানিবলের উচিত অন্য চাকরি করা।

বুধবার (২১ ফ্রেব্রুয়ারি) আফগানদের বিপক্ষে ২১০ রানের লক্ষ্য পেয়ে শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায় শ্রীলঙ্কা। শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। স্ট্রাইকে ছিলেন ৩৩ বলে ৫১ রানে থাকা কামিন্দু মেন্ডিস। প্রথম তিন বলে দুই চার মেরে ৮ রান তুলেছিলেন মেন্ডিস। ঝামেলা বাধে চতুর্থ বলে। ওয়াফাদার মোমান্দের বলটি প্রায় বুক উচ্চতায় গিয়েছিল, কিন্তু মেন্ডিস উইকেট ছেড়ে বেরিয়ে পড়েছিলেন বলে স্কয়ার লেগে থাকা আম্পায়ার হানিবল তা নো বল দেননি।

রিপ্লেতে দেখা গেছে, মেন্ডিস পপিং ক্রিজে পেছনে থাকলেও সে বল তার কোমরের ওপর থাকত। আইসিসির আইন অনুযায়ী এটি নো বল। কিন্তু নিজ দেশের বিপক্ষেই ভুল সিদ্ধান্তে অটল থাকেন হানিবল। পরের বলে ওয়াইড হলেও পঞ্চম বলে কোনো রান নিতে পারেননি মেন্ডিস। শেষ বলে ছক্কা মেরেও তাই দলকে জেতাতে পারেননি তিনি।
ম্যাচ শেষে হাসারাঙ্গা নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে এমন কিছু হওয়া ঠিক না। যদি এটা কোমরের কাছাকাছি হতো, তাহলে সমস্যা হতো না। কিন্তু যে বল এত উপর দিয়ে যাচ্ছে… আরেকটু হলেই ব্যাটসম্যানের মাথায় লাগত। যদি এটাও দেখতে না পান, তাহলে সে আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উপযুক্ত না। অন্য কোনো চাকরি করলেই ভালো করবেন তিনি।’

শ্রীলঙ্কার প্রথম শ্রেণিতে খেলা লিন্ডন এডওয়ার্ড হানিবল বেশ অভিজ্ঞ আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে ৩টি টেস্ট, ২৬টি ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit