বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের ভরি কত? নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯ রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন। 

চৌগাছায় আগুনেপুড়ে বৃদ্ধার মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শীতের সকালে আগুন পোহাতে গিয়ে পুড়ে ফেকসি বালা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি মাড়ুয়া গ্রামের মৃত কার্তিক পরামানিক বিশ্বাসের স্ত্রী।

প্রচন্ড শীত পড়ায় পরিবারের অন্য সদস্যরা অগুন পোহাতে উঠানে লতাপাতায় আগুন ধরায়। তিনি তাদের সাথে আগুন পোহাতে গেলে অসাবধানতাবশত তার পরনের শাড়িতে আগুন লেগে যায়। এতে তিনি আগুনে পুড়ে গিয়ে মাতাত্মক আহত হন। ডাক-চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার চিকিৎসার জন্য যশোরসদর হাসপাতাল ভর্তি করেন।

যশোর সদর হাসপাতালে মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে লাশ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগদিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit