বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এম বাবু (৪৮) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুর আনুমানিক ১ টার দিকে নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি’র টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক এম বাবু ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের মৃত আব্দুল আজিজ শেখ এর ছেলে।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৪/১-এস-এর কাছাকাছি বাংলাদেশ অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে ডিগ্রিরচর এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এম বাবু নামে ভারতীয় একজন নাগরিককে আটক করে নিজ ক্যাম্পে নেয় বিজিবি’র টহল দল। জিঞ্জাসাবাদ শেষে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

ভারতীয় নাগরিক আটকের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ভারতীয় একজন নাগরকিকে আটক করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ভারতীয় নাগরিক আটকের বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit