রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন কর্মকর্তার অপসরন দাবিতে মুল গেট বন্ধ করে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ Time View
শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন জন কর্মকর্তার অপসরন দাবিতে বিড়ি ফ্যাক্টরির মুল গেট বন্ধ করে বিক্ষোভ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ। বুধবার সকালে নাভারন বিড়ি ফ্যাক্টরির মুল গেট বন্ধ করে আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ দূর্নিীতিবাজ ৩ কর্মকর্তার অপসরনের দাবিতে এ বিক্ষোভ করেন। বিক্ষোভকারী আকিজ বিড়ি ফ্যাক্টরির ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দরা অভিযোগ করে বলেন তাদেরকে প্রতিনিয়ত অপমান ও অশ্লিল ভাষায় গালিগালাজ ও হেনস্থ করা হয়।

তারা বলেন আকিজ বিড়ি ফ্যাক্টরির জি এম মখলেছুর রহমান রবিউল হোসেন নামে এক ড্রাইভারকে কোন অভিযোগ ছাড়া গালিগালাজ করে তাকে চাকুরি থেকে বের করে দেন। এ ভাবে আরও ৭জন ড্রাইভারকে বিনা কারনে চাকুরিতুচুত্ব কর্মকর্তারা। এ ছাড়া মিথ্যা অভিযোগ করে আরও ৭ জন ড্রাইভারের নামে ষড়যন্ত্র মুলক মামলা দায়ের করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ড্রাইভার ও তাদের সহকারীবৃন্দ ৯টি দাবি তুলে আকিজ বিড়ি ফ্যাক্টরির পরিচালক বরাবর একটি লিখিত দাবি তুলে স্মারক লিপি দিয়েছেন।

বুধবার সকালে আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ সব কর্মকর্তাকে ফ্যাক্টরিতে প্রবেশ করতে বাধাদেন । এ খবরে ফ্যাক্টরির সামনে বিক্ষোভ নিয়ন্ত্রন করতে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রন করে। এ সময় আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের ৯ দফা দাবি ও ৩ কর্মকর্তার অপসরন ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আবারো বিক্ষোভ করবে বলে ঘোষনাদেন।

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit