বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

নেত্রকোণায় সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : গণমাধ্যম প্রতিষ্ঠানে এবং পরিবেশিত সংবাদে প্রতিবন্ধী ব্যক্তি ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের সমান অধিকার, অংশগ্রহণ ও নায্যতা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোণায় একটি বিশেষ সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ (VOICE) ইউনেস্কোর সহায়তায় ‘লিঙ্গ ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির মাধ্যমে গণমাধ্যমে বৈচিত্র্য’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালার মূল আলোচনা ও উদ্দেশ্য বুধবার নেত্রকোণার স্বাবলম্বী উন্নয়ন সংস্থায় আয়োজিত এই কর্মশালায় গণমাধ্যমে লিঙ্গসমতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে একটি বাস্তবভিত্তিক নীতিমালা বা নির্দেশিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সঠিক নীতিমালা থাকলে সংবাদ উপস্থাপনা, নিয়োগ এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্য যথাযথভাবে প্রতিফলিত হবে। ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “সদিচ্ছা থাকলেও অনেক সময় সুস্পষ্ট নির্দেশিকার অভাবে প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষেরা সুযোগ পান না।

তাই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদেরও এখন থেকে এই সচেতনতামূলক প্রক্রিয়ায় যুক্ত করা প্রয়োজন”। স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল নারী কর্মীদের জন্য কর্মক্ষেত্রে যাতায়াত সুবিধা, মাতৃত্বকালীন ছুটি ও ব্রেস্টফিডিং কর্নারের মতো সংবেদনশীল বিষয়গুলো নীতিমালায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এছাড়া ভয়েসের প্রোগ্রাম অফিসার প্রিয়তা ত্রিপুরা সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করতে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণ এই কর্মশালায় নেত্রকোণায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সম্পাদক, প্রতিবেদক এবং বার্তা কক্ষের কর্মীরা অংশগ্রহণ করেন।

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit