বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সড়ক উন্নয়ন থেকে নবীনগরের ঐতিহ্যবাহী বাজার রক্ষায় স্মারকলিপি 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সড়ক উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রায় তিনশ’ বছরের পুরো ‘বড় বাজার’ রক্ষায় স্মারকলিপি দেওয়া হয়েছে। আশুগঞ্জ থেকে নবীনগর পর্যন্ত প্রস্তাবিত ২০ কিলোমিটার সড়কের নকশা পরিবর্তন করে বাজারটি রক্ষা সম্ভব বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নবীনগর বড় বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে স্মারকলিপি দেন। এর আগে তারা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মিছিল শেষে মানববন্ধন করে বাজার রক্ষার দাবি জানান। 

স্মারকলিপি দেওয়ার আগে সংক্ষিপ্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর বড় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, ব্যবসায়ী গৌরাঙ্গ দেবনাথ অপু, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির রায়হান প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রতির আলোকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে নবীনগর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে সড়ক নির্মিত হচ্ছে। নকশা অনুযায়ী নবীনগর অংশে নবীনগর বড় বাজারের পাঁচশ দোকান অধিগ্রহনের আওতায় পড়ে যাবে। এতে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্রটি ধ্বংসের মুখে পড়ে হাজার মানুষ বেকার হয়ে পড়বে। বক্তারা নকশা পরিবর্তনের দাবি জানান।

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit