বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

ক্ষমতার দাপট নয়, মানুষের মন জয় করুন: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮২ Time View

ডেস্কনিউজঃ বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খালি ক্ষমতায় আসছি বলে ক্ষমতা দেখাবেন না। এটা করলে মানুষের ভালোবাসা পাবেন না। রাজনীতির মূল কথাই হলো জনগণের মন জয় করা।

​বুধবার (২০ মে) বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বক্তব্যের একপর্যায়ে স্বভাবসুলভ গম্ভীর রাজনীতিবিদের খোলস ছেড়ে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক (মেঠো) ভাষায় নেতাকর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, ‘মুই যদি জাহানে (এখানে) চুরি-চামারি শুরু করু, মানুষকে ধমকাও; তাহলে আর যাওয়া যাবে? গ্রামের মানুষ পছন্দ করবে না তাই।’

নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দয়া করে দলের লোকেরা সংগঠনকে শক্তিশালী করেন। আপনারা সঠিক ও আদর্শিকভাবে নেতৃত্ব দেন। রাজনীতির মূল কথাটি কী? উইন ওভার (Win over)! আমি জনগণের ভালোবাসা পাবো, জনগণের কাছে ভালোবাসা নিব—আপনাদের এটাই করতে হবে।

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, সরকার ও প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

​এর আগে, ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে তিন মন্ত্রীসহ এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লাখো মানুষের উপস্থিতিতে ভালোবাসায় সিক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমন্ত্রিত অতিথিরা।

​রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যখন ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর বার্তা দেওয়া হচ্ছে, তখন মির্জা ফখরুলের এই ‘মেঠো ভাষার হুঁশিয়ারি’ দেশজুড়ে রাজনৈতিক মহলে এক ইতিবাচক ও দায়িত্বশীল বার্তা দেবে।

কিউএনবি/বিপুল/২১.০৫.২০২৬/বিকাল ৫.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit