শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় উইলোমোরি পার্কে যুব বিশ্বকাপের ফাইনালে টসের জন্য মাঠে নামেন ভারতের অধিনায়ক উদয় সাহারন এবং অস্ট্রেলিয়ার হিউ উইবজেন। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। 

ম্যাচটিতে ভারতের একাদশে কোনো পরিবর্তন আসেনি। তবে অজিরা নেমেছে এক পরিবর্তন নিয়ে। টম ক্যাম্পবেলের পরিবর্তে চার্লি অ্যান্ডারসন খেলবেন ফাইনাল ম্যাচে। শিরোপা নির্ধারণী ম্যাচে নামার আগে উইবজেন বলেন, ‘আগে ব্যাটিংয়ে নেমে বড় স্কোর করতে চাই। সেটিতে ভারতের জন্য চাপ তৈরি হবে।’

অন্যদিকে ভারতের দলপতি সাহারন বলেছেন, ‘আমরা এখানে (যুব পর্যায়ে) কেবল একটি বিশ্বকাপই খেলতে পারবো। সুতরাং এই বিশ্বকাপ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সকলেই শিরোপার জন্য মুখিয়ে আছে।’ফাইনাল ম্যাচে সমীকরণের দিক থেকে এগিয়ে ভারতই, কেননা আসরের এখন পর্যন্ত ৬ ম্যাচের একটিতেও হারেনি ভারতীয় যুবারা। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ছাড়াও সর্বোচ্চ ৫ বার শিরোপা জয়ী দল এই ভারত।

অন্যদিকে ১৯৮৮ সালের প্রথম আসরের শিরোপা জয়ী অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে সবশেষ শিরোপা জিতেছে ২০১০ সালে। পরের আসর গুলোতে ফাইনাল তো দুর সেমিফাইনাল পেরুতে পারেনি অজিরা। তবে এবার বেশ ভালো ছন্দেই আছে অস্ট্রেলিয়া। নিজেদের ছয় ম্যাচের একটিতেও হারের স্বাদ পায়নি অস্ট্রেলিয়ান যুবারা।

অস্ট্রেলিয়ার একাদশ 

হ্যারি ডিক্সন, স্যাম কনস্টাস, হিউ উইবজেন (অধিনায়ক), হারজাস সিং, রায়ান হিকস (উইকেটরক্ষক), অলিভার পিক, চার্লি অ্যান্ডারসন, রাফ ম্যাকমিলান, টম স্ট্রেকার, মাহলি বিয়ার্ডম্যান ও ক্যালাম ভিডলার। 

ভারতের একাদশ 

আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারন (অধিনায়ক), প্রিয়াংশু মোলিয়া, শচীন দাস, আরাভেলি অবনীশ (উইকেটরক্ষক), মুরুগান অভিষেক, নমন তিওয়ারি, রাজ লিম্বানি ও সৌমি পান্ডে। 

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit