সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

৪২ বছর পর আসামী ধরা, ২৪ বছর পর রহস্য উন্মোচনের উদাহরণও আছে- আইনমন্ত্রী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগলেও সেটা দেওয়ার বিষয়টি আপেক্ষিক অর্থে বলেছেন নলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘এটা বিতর্কের বিষয় না। আমার দুখ হয় এই কারণে আপনাদেরকে (সাংবাদিক)  ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আপনারা ক্ষেপে যান।’ এসব কথা বলার সময় মন্ত্রী হাসোজ্জ্বল ছিলেন।

তিনি আরো বলেন, ‘হত্যার ৪২ বছরে আসামী ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনা আছে। আমি সময়টা আপেক্ষিক অর্থে বলেছি। প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি। যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করতে অনেক সময় লাগে।’ যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে বলে তিনি জানান।

এ সময় তিনি বলেন, ‘আইনী কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃতভাবো দোষী তাদেরকে ধরতে হবে। মন্ত্রী দুই দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ায় আসেন। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit