শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ঢাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রণালয়ের হেলথ প্রমোশন ইউনিটের যৌথ উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য’ বিষয়ক ৩ মাসব্যাপী সার্টিফিকেট কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান আজ ৩০ জানুয়ারি (২০২৪) মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ইউএনএফপিএ এবং ইউকেএইড-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে 

অনুষ্ঠানে বাংলাদেশ পাবলিক হেলথ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ মনির হোসেন এবং 

এফসিডিও-এর হিউম্যান ক্যাপিটাল টিমের প্রধান ফাহমিদা শবনম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বাংলাদেশকে একটি জলবায়ু সহনশীল দেশ হিসেবে 

গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নীতি নির্ধারক ও গবেষকদের প্রতি আহবান জানান। তিনি 

বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমনে ইন্ডাষ্ট্রি-একাডেমিয়া, বিভিন্ন মন্ত্রণালয় ও গবেষণা সংস্থার মধ্যে যৌথ

সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে হবে।

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit