বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে। গতকাল সোমবার সংগঠনটির ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে আমাদের আলোক দিশারী, আমাদের সবার আশা-আকাঙ্ক্ষার পরম আশ্রয়স্থল ও অনুপ্রেরণার বাতিঘর জনাব তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন।

সোমবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করছে। বিজ্ঞপ্তি অনুসারে, মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে আরম্ভ হয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।

সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই কর্মসূচি হাতে নিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit