বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় আটোয়ারীতে বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ভেন্যুতে প্লে থেকে পঞ্চম শ্রেণির ৩০৬ জন শিক্ষার্থী দুই দিনব্যাপি বৃত্তি পরীক্ষায় উৎসবমূখর অংশগ্রহণ করে।

কেন্দ্র সচিব ও আটোয়ারী কিন্ডার গার্টনের অধ্যক্ষ বাছেদ আলী’র দেওয়া তথ্যমতে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) প্লে – কেজি শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হয়। রবিবার ( ২১ ডিসেম্বর) প্লে – কেজি শিক্ষার্থীদের বাংলা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বাংলা ও গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। কেন্দ্র সচিব জানান, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় আটোয়ারীতে ৪টি কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল উৎসবমূখর পরিবেশ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের ¯্রােতে মুখরিত । পরীক্ষা চলাকালে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ছিল বোর্ড পরীক্ষার মতোই সুচারু ও সুশৃঙ্খল।

অভিভাবকরা জানান, এ ধরনের মানসম্মত ও নিয়মতান্ত্রিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভয়ভীতি দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের বড় পরীক্ষার জন্য প্রস্তুত করবে। কেন্দ্র সচিব আরো বলেন,আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে পরীক্ষার ভেন্যু হওয়ায় বৃত্তি পরীক্ষাকে ঘিরে পরিণত হয়েছিল এক উৎসবের মেলায়। শিক্ষার্থীদের আনন্দ, অভিভাবকদের আগ্রহ ও শিক্ষকদের পরিশ্রমে পরীক্ষা সম্পন্ন হয় সফলভাবে।

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit