মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ আছে: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অনেক প্রতিবন্ধকতা, বাধা বিঘ্ন আসতে পারে। কারণ যারা এই নির্বাচন বর্জন করেছে, তারা কিন্তু পিছু হটেনি নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নতুন সরকার যাতে টিকে থাকতে না পারে, তার জন্য তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কবে কম্বোডিয়ার মতো একটা নিষেধাজ্ঞা হয়তো এদিকে আসবে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সামনের যে চ্যালেঞ্জ তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আজকের যে পরিস্থিতি তা আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চাই। কিন্তু রাজনীতিতে যদি কেউ সন্ত্রাস সহিংসতার উপাদানযুক্ত করে, তখন উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় এবং দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা লাগবে আমাদের তাই করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit