সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

প্রেমিকের সঙ্গে উদ্দাম পার্টি, জাহ্নবীর রোষের মুখে শচীন-কন্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : দিন কয়েকের মধ্যেই প্রেমিককে নিয়ে তিরুপতি মন্দিরের যান আশীর্বাদ নিতে। তবে মুম্বই ফিরতেই নাকি শিখর-জাহ্নবীর মাঝে তৃতীয় ব্যক্তির আগমন।

বলিউডের এক সময়ের ‘হার্টথ্রব’ অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে তিনি। বেশ কিছু ছবিতে অভিনয় করেও নজরে এসেছেন জাহ্নবী কাপুর। তার নিজের ভক্তের সংখ্যাও কম নয়। সম্প্রতি এসেছিলেন পরিচালক করণ জোহরের কফির আড্ডায়। আর সেখানেই বলে ফেলেন নিজের প্রেমিকের নাম। মুখ ফস্কে শিখর পাহাড়িয়ার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথা জানান জাহ্নবী।

তার দিন কয়েকের মধ্যেই প্রেমিককে নিয়ে তিরুপতি মন্দিরের যান আশীর্বাদ নিতে। তবে মুম্বাই ফিরতেই নাকি শিখর-জাহ্নবীর মাঝে তৃতীয় ব্যক্তির আগমন হয়। তিনি শচীন তেন্ডুলকার-কন্যা সারা তেন্ডুলকার। এ নিয়ে নাকি জাহ্নবীর রোষের মুখে পড়তে হয় শচীন-কন্যাকে।

ইনস্টাগ্রাম হোক বা বলিউডের পার্টি- কোথাও সম্পর্কের কথা স্বীকার করেননি জাহ্নবী বা শিখর কেউ-ই। তবে শ্রীদেবীর মৃত্যুর পর থেকে সর্বক্ষণই জাহ্নবীর পাশেই দেখা গিয়েছে শিখরকে। বলিউডে পা রাখার আগে থেকেই নাকি শিখরের সঙ্গে প্রেম ছিল জাহ্নবীর। যদিও বলিউডে অভিষেক হওয়ার পর বেশ কয়েক বছর স্রেফ বন্ধুত্বের সম্পর্কই বজায় রেখেছিলেন তাঁরা।

তবে ঈশান খট্টর, কার্তিক আরিয়ানের মতো অভিনেতাদের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে পুরনো বন্ধু ও প্রাক্তন প্রেমিক শিখরের কাছেই ফিরেছেন শ্রীদেবী-কন্যা। এবার করণের শো-তে এসে সম্পর্কে সিলমোহর দেওয়ার পরই শচীন-কন্যা সারা তেন্ডুলকারের সঙ্গে রাতের পার্টিতে দেখা যায় শিখরকে। প্রেমিককে নিয়ে জাহ্নবী যে বেশ স্পর্শকাতর, তা আগেই বিভিন্ন সময় বুঝিয়েছেন। এমনকি, নিজের ফোনের ‘স্পিড ডায়াল’-এ থাকে প্রেমিকের নম্বর।

কিন্তু শিখরের সঙ্গে সারাকে পার্টিতে করতে দেখেই নাকি শচীন-কন্যাকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্রের খবর, শিখরের সঙ্গে সারাকে দেখে নাকি মনোক্ষুণ্ণ হয়েছেন শ্রীদেবী-কন্যা! সেই কারণে নাকি এই সিদ্ধান্ত। তবে সত্যিটা জানেন কেবল জাহ্নবীই। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit