বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

বিশ্বের দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৯ জানুয়ারি) তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথসভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আওয়ামী লীগের মূল কাজ হবে ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেয়া। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করা হবে।  

এ সময় ভোট দেয়ার মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যঅন করেছেন বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দেশের মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে, যারা ভোট বর্জনের ডাক দিয়েছে তাদের বর্জন করেছে। অশুভ রাজনীতির পথ যারা অবলম্বন করেছে, জনগণ তাদের সঙ্গে থাকেনি, ভবিষ্যতেও থাকবে না। বিএনপি-জামায়াতের আন্দোলন বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ।

নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ বিষয়ে তিনি বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে  সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এরপর সংসদ সদস্যদের শপথের পর নির্বাচন হবেন সংসদ নেতা। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা এবং বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ শপথ নেবে।

ওবায়দুল কাদের বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। কোনো অপশক্তি যেন দেশের ও আওয়ামী লীগের ক্ষতি করতে না পারে সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit