সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

১৭৭ যাত্রী নিয়ে মাঝ আকাশে খুলে গেল উড়োজাহাজের দরজা! (ভিডিও)

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : উড়োজাহাজ তখন প্রায় ১৭ হাজার ফুট উঁচুতে। ভিতরে ১৭৭ জন যাত্রী। হঠাৎ জোর একটা আওয়াজ পেয়ে চমকে উঠেছিলেন যাত্রীরা। তারপরই উড়োজাহাজের ভিতরে হু হু করে বাতাস ঢুকতে শুরু করলো। ততক্ষণে যাত্রীরা জেনে গেলেন কী বড় বিপদ ঘটেছে। মাঝ আকাশেই উড়োজাহাজের একটি দরজা খুলে ছিটকে বেরিয়ে গিয়েছিল। এ অবস্থা দেখে প্রাণভয়ে চিৎকার জুড়ে দিয়েছিলেন যাত্রীরা।

বিষয়টি জানার পরই পাইলট বিপদকালীন অবতরণের অনুমতি চাইলেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে। সেই অনুমতি পেয়েই উড়োজাহাজ ঘুরিয়ে ১৭৭ যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদে উড়োজাহাজটিকে অবতরণ করালেন তিনি। উড়োজাহাজটি রানওয়ের মাটি ছুঁতেই হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। 

উড়োজাহাজটি স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যালিফোর্নিয়ার দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

জানা যায়, আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স উড়োজাহাজটি ১৭১ জন যাত্রী এবং ৬ ক্রু নিয়ে অন্টারিও যাচ্ছিল। পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড়েছিল। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে উড়োজাহাজের দরজা খুলে বেরিয়ে যায়। উড়োজাহাজটি তখন ১৬ হাজার ৩২৭ ফুট উঁচুতে। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিন্তু পাইলট দক্ষতার সঙ্গে সেই অবস্থাতেই উড়োজাহাজটিকে পোর্টল্যান্ড বিমানবন্দরের নিরাপদে নামিয়ে আনেন। এ ঘটনার পর আলাস্কা এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ দেখান দেন যাত্রীরা। প্রশ্ন উঠেছে যাত্রী নিরাপত্তা নিয়েও।

এমন অনভিপ্রেত ঘটনায় বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডলে আলাস্কা এয়ারলাইন্স লিখেছে, ‘এএস১২৮২ উড়োজাহাজটি পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ রকম একটি ঘটনা ঘটে। তবে উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করানো হয়েছে। যাত্রীরাও সুরক্ষিত। কী কারণে এমন ঘটনা ঘটল, তা পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে দেখা হবে।’

আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডও এ ঘটনার তদন্ত করবে বলে নিজেদের এক্স হ্যান্ডলে জানিয়েছে। 

২০২৩ সালেরর ১১ অক্টোবর থেকে আলাস্কা এয়ারলাইন্সের পরিষেবায় নামানো হয় বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ। ১৪৫টি বোয়িং উড়োজাহাজ চালায় আলাস্কা এয়ারলাইন্স।

সূত্র : এবিসি নিউজ

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit