শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে ট্রাক, ঈগল ও নৌকার ত্রিমুখী ভোটের লড়াই

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : শেষ মুহুর্তে কুষ্টিয়ার দৌলতপুরেও নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মিছিল, মিটিং ও শোডাউনে মুখর হয়ে উঠেছে দৌলতপুরের জনপদ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রাম, পাড়া মহল্লাসহ হাটে-বজারে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক করে নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন তারা।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ১০ প্রার্থী থাকলেও নির্বাচনী মাঠ সরগরম রেখেছেন তিনজন। আসনটিতে ত্রিমুখী ভোটের লড়াই হতে পারে এমনটিই ধারণা করা হচ্ছে। ভোটাররা বলছেন, ‘এদের মধ্যে প্রচার প্রচারনায় আরো একধাপ এগিয়ে শক্ত অবস্থানে রয়েছেন ‘ট্রাক’ মার্কা নিয়ে প্রতিদ্ব›দ্বিতায় থাকা আওয়ামী লীগের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। তিনি কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন’।

এছাড়া জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ‘ঈগল’ প্রতীকের নাজমুল হুদা পটল। তিনি দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে এবং এবারের নির্বাচনে নতুন মুখ। আসনটিতে দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ মনোনীত নৌকা’র প্রার্থী অ্যাডভোকেট আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ এমপি। তিনিও তাঁর-কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তবে স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন, ‘উপজেলা আওয়ামী লীগে প্রকট গৃহবিবাদ থাকায় অনেকটা বেকায়দায় আছেন সরওয়ার জাহান বাদশাহ’। আসনটিতে ত্রিমুখী ভোটের লড়াই হতে পারে ‘ট্রাক, ঈগল, ও নৌকা’ প্রতীকের প্রার্থীর মধ্যে এমনটিই ধারণা ভোটারদের।

এছাড়াও যারা নির্বাচনের প্রচারনায় রয়েছেন তাদের মধ্যে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী প্রয়াত কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল, জাসদ সমর্থিত মশাল প্রতীকের প্রার্থী শরিফুল কবীর স্বপন, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন। ওয়াকার্স পার্টির প্রার্থী হাতুড়ি প্রতীকের কমরেড মজিবর রহমান, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী ডাব প্রতীকের সেলিম রেজা নিজের মত করে প্রচারনা চালাচ্ছেন।

বাঁকী ২ প্রার্থীর ভোটের মাঠে দেখা পায়নি ভোটাররা। ভোটযুদ্ধে নির্বাচনের মাঠে যারা রয়েছেন তারা সকলেই জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। সে লক্ষ্যে তারা প্রচার প্রচারণায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন। তবে সাধারণ ভোটাররা মনে করেন যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে এবং শান্তিতে বসবাস করতে পারবো তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit