বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবন ছিল মালাইকা অরোরা-আরবাজ খানের। ২০১৬ সালে ভেঙে যায় সেই বিয়ে। বিবাহবিচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গেই মালাইকা সিদ্ধান্ত নেন, খান পদবি সরিয়ে দেওয়ার। আরবাজ ৬ বছর পর রোববার দ্বিতীয় বিয়ে করলেন হেয়ারস্টাইলিস্ট সুরা খানকে।
তার পর থেকে বলিপাড়ার অন্দরে আলোচনা— তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন মালাইকাও? বেশ কয়েক বছর হলো অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। তবে বিয়ে প্রসঙ্গে কোনো দিনই কিছু বলেননি তারা। সম্প্রতি আরবাজ়ের বিয়ের পর সেই প্রসঙ্গে আরও খানিকটা উসকে দিয়েছে। ফলে ইদানীং আরও বেশি করে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে।
সম্প্রতি একটি হিন্দি নাচের রিয়্যালিটি শোর মঞ্চেও তার বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ফারহা খান।
আরও পড়ুন: যে সিনেমা দিয়ে অভিনয়ে ফিরছেন শাবনূর
তাকে প্রশ্ন করা হয় নতুন বছরে তিনি কি বিয়ে করবেন? প্রথমে একটু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য বুঝতে পারেননি তিনি। তার পর অবশ্য উত্তর দেন, ‘আমায় কেউ বিয়ের জন্য জিজ্ঞেস করলে, নিশ্চয়ই করব।’ তবে এ ক্ষেত্রে অর্জুনের প্রসঙ্গ টানেননি মালাইকা।
কিউএনবি/অনিমা/ ৩০ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:৪৬