সোমবার, ১৮ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

তিন দিন ব্যাপী ক্রুজশিপ পার্টিতে নেইমার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে গত অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। খেলায় ফিরতে আরো সময় লাগবে তার। খেলতে পারবেন না কোপা আমেরিকাতেও। ক্যারিয়ারের এমন দুঃসময়েও মৌজমাস্তিতে ব্যস্ত ব্রাজিলিয়ান এই তারকা। বড়দিন উপলক্ষে ক্রুজশিপে এবার তিনদিন ব্যাপী পার্টি দিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

গতকাল (২৬ ডিসেম্বর) এনএন কনসালটোরিয়ার অধীনে সাও পাওলোর শহর সান্তোস থেকে এই ক্রুজশিপ যাত্রা শুরু করে। যার গন্তব্য রিও দি জেনিরোর অন্যতম দর্শনীয় পর্যটন স্থান বুজিওসের দিকে। মাঝে ৭২ ঘণ্টা আটলান্টিক মহাসাগরে অবস্থান করবে এই জাহাজ। এই তিন দিন ও তিন রাত হাজার হাজার যাত্রীকে আনন্দিত করবে নেইমারের ক্রুজ।
নেইমার এবং তার পরিবার ও কাছের বন্ধুরা যোগ দিয়েছেন এই ক্রুজে। অবশ্য নিজের পরিবার ও বন্ধুদের বাইরে স্থানীয় সাধারণ মানুষদের জন্যও কিছু সুযোগ ছিল এই পার্টিতে যোগ দেওয়ার। এরজন্য গুনতে হয়েছে এক থেকে ছয় হাজার ইউরো পর্যন্ত। একটি ক্লাসিক ডিজাইন এবং উচ্চ প্রযুক্তি সরবরাহ করে জাহাজের বিশেষ কেবিনগুলোকে ভালোভাবে সামঞ্জস্য করা হয়েছে, যা এই সমুদ্রযাত্রার অ্যাডভেঞ্চারে অতিথিদের জন্য বিভিন্ন ধরণের থাকার ব্যবস্থা নিশ্চিত করবে।

খোলা সমুদ্রে ভ্রমণের সময় এই ৭২ ঘণ্টা ‘ননস্টপ’ বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। ক্যাসিনো, কনসার্ট, বিশেষ স্টোর, বোলিং, গেমিং রুম, ৪ডি সিনেমা, একটি ওয়াটার পার্ক, জিম, স্পা, থিয়েটার চশমা এবং বোর্ডে উপভোগ করার জন্য বিশ্বের সেরা খাবার রয়েছে। এই বিশেষ আয়োজন করে দারুণ উচ্ছ্বসিত নেইমার, ‘জীবন উদযাপন করতে এবং আমার পরিবার ও বন্ধু যারা আমাকে বিনোদন দেয়, এমন কিছু কিছু মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমি এই দারুণ পার্টি আয়োজন করে খুব খুশি।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit