শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

জয়পুরহাটে তিন দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫শ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার  প্রজ্ঞাপন জারির দাবিতে ও আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জয়পুরহাটে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।

রবিবার দুপুর ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘বিপন্ন শিক্ষা বাঁচাতে এগিয়ে আসুন’-এই শ্লোগানে জেলার তিন শতাধিক শিক্ষক-কর্মচারী এতে অংশ নেন। 

এ সময় জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবি এম মুছা, বিএনপির কে›ন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মন্ডল, কোষাধ্যক্ষ আলী হাসান মুক্তা, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস, নির্বাহী সদস্য মেহনাজ পারভীন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের আজ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান দেওয়ার কথা, কিন্তু তারা রাজপথে নেমেছেন যৌক্তিক দাবির স্বার্থে। তাই অনতিবিলম্বে তাদের ৩ দফা দাবি মেনে নিতে অন্তর্র্বতীকালীন সরকারের নিকট আহবান জানন বক্তারা।

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit