বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত  শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মানববন্ধ ও বিক্ষোভ কর্মসূচী পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৪ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধিবাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের বকেযা গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত  শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। রবিবার ১১ টায় জয়পুরহাট সুগার মিলস লিঃ এর অবসরপ্রাপ্ত  শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান সমিতি আয়োজনে চিনিকলের প্রধান গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। 

পরে চিনকল চত্ত¡রে বিক্ষোভ মিছিল শেষে অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি পাওনা ক্ষতিপুরন সহ সমুদয় অর্থ পরিশোধ, সরকারী নির্দেশ অনুযায়ী অবসরপাপ্তদের উৎসব বোনাস, বৈশাখী এবং চিকিৎসা ভাতা প্রদান ও অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির ২০ শতাংশ অর্থ প্রদান সংক্রান্ত বোর্ড সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে শিল্প উপদেষ্টা বারাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় জয়পুরহাট সুগার মিলস লিঃ এর অবসরপ্রাপ্ত  শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপত্বিতে এ কমৃসূচীতে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপদেষ্টা বাবুল করিম, সওদাগর জহুরুল হক, কোষাধ্যক্ষ সমলেম বিশ্বাস ও জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit