শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

বাড়ির পাঁচিলে রোদ পোহাচ্ছে বাঘ, অতঃপর …

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাতে লোকালয়ে ঢুকে সবার অলক্ষ্যে একটি বাড়ির পাঁচিলের উপর আশ্রয় নিয়েছিল বাঘ। আশপাশের কেউ টেরই পায়নি এক নতুন ‘অতিথি’ পাড়ায় এসেছে। তবে অতিথিকে প্রথম দেখতে পান বাড়ির মালিকই। কয়েক হাত দূরেই বিশাল চেহারার এক বাঘ দেখে তার প্রায় জ্ঞান হারানোর অবস্থা হয়েছিল। তবে নিজেকে সামলে নেন তিনি। বিষয়টি সবাইকে জানান। এরপর সেই খবর মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

এদিকে এ ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়ালেও দিনের আলোয় আরাম করে রোদ পোহাচ্ছিল বাঘটি। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে বাঘটি ধরার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। বাড়ির আশপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়। বাঘের মুখে-চোখে ফেলা হয় আলো। কিন্তু তার কোনো নড়াচড়া নেই। গা এলিয়ে পাঁচিলের উপর ঝিমাচ্ছিল সে।

গ্রামবাসীদের ভিড়, হট্টগোল, চিৎকার-চেঁচামেচি কিছুই যেন তোয়াক্কা করেনি বাঘটি। বরং শীতের সকালের মিষ্টি রোদেই ছিল তার সব আগ্রহ। তবে একটু পর রোদের তেজ বাড়তেই পাঁচিলে দাঁড়িয়ে যায় সে। একটু পর আড়মোড়া ভেঙে আবার গা এলিয়ে দেয় পাঁচিলে। একপর্যায়ে প্রায় ১২ ঘণ্টা পর ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয় বাঘটিকে।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের পিলিভিটের আটকোণা গ্রামের। বনবিভাগ জানিয়েছে, সোমবার রাতে লোকালয়ে ঢুকে পড়া বাঘটি কাউকে আক্রমণ করেনি।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit