সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

৭ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়।

সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের তুলনায় সীমান্ত জেলা তেঁতুলিয়ায় শীতের তীব্রতা একটু বেশী লক্ষ্য করা গেছে। তবে শীতের কারণে সন্ধ্যার তুলনায় সকালে জেলার গুরুত্বপূর্ণ হাট বাজার ও সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে।


দশমাইল এলাকার খাদেমুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘দিন মজুরির কাজ করে পরিবার চালাই। তবে শীতের কারণে ঠিকমত কাজে যেতে না পারায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। এদিকে গরম কাপড় না থাকায় রাতে অনেক কষ্টে রাত অতিবাহিত করছি।’

তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, ‘টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। দিন দিন তাপমাত্রা কমে জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সামনে তাপমাত্রা আরও কমবে জানান তিনি।’

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit