শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-ভারত সিরিজ ফের পিছিয়ে যেতে পারে কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ

মাধবদীতে পেঁয়াজের মূল্য নিয়ে পৌর মেয়রের হুশিয়ারী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : দেশে ভারতীয় পেঁয়াজ আসবেনা এমন সংবাদের ভিত্তিতে হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। নরসিংদীর বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি দুইশত (২০০) টাকা থেকে আড়াইশো (২৫০) টাকা পর্যন্ত মাত্র একদিনের ব্যবধানে এমন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক পৌর কর্মকর্তাদের মাধ্যমে মাধবদীর পেঁয়াজের বাজার মনিটরিং করছেন প্রতিদিন।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসেন পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক এসময় তিনি মাধবদী বাজারের পেঁয়াজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাধবদীতে পেঁয়াজ নিয়ে কারসাজি বরদাস্ত করা হবে না।

পৌর মেয়র বলেন দেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ থাকার পরও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে সরকারের বদনাম করতে ও অধিক মুনাফার লোভে হঠাৎ পেঁয়াজের মূল্য বাড়িয়েছে। পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক আরো বলেন প্রতিদিনই মাধবদী পৌরসভার পক্ষ থেকে বাজার মনিটরিং করবে পৌর কতৃপক্ষ কোনো অসাধু ব্যবসায়ী বাড়তি মূল্য নিলে বা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দেন তিনি।

মেয়র বলেন মাধবদী বাজারের প্রিয় ব্যবসায়ীরা ব্যবসা আল্লাহতালা হালাল করে দিয়েছেন কিন্তু মজুদ হারাম আপনারা কেউ হালাল ব্যবসাকে হারাম করবেন না দিনমজুর মানুষের কথা চিন্তা করে আপনারা হালাল ব্যবসা করুন। সাধারন মানুষের উদ্দেশ্যে পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন আপনারা কেউ বিচলিত হবেন না একশো থেকে একশত বিশ টাকার বেশি কেউ মূল্য নিলে পৌর কতৃপক্ষকে অবগত করার আহবান জানান তিনি।

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit