মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ট্রফি ফিরে পেতে নকভিকে ভারতের চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমানে সভাপতি মহসিন নকভি। তিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ শেষে তার হাত থেকেই চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেটারদের ট্রফি এবং মেডেল বুঝে নেওয়ার কথা ছিল।

কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি বলে এসিসি সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি এবং মেডেল নেয়নি। যে কারণে বাধ্য হয়ে দীর্ঘ সময় মাঠে দাঁড়িয়ে থেকে এসিসি সভাপতি চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল হোটেলে তার রুমে নিয়ে যান।

এখন সেই মেডেল এবং ট্রফি ফিরে পেতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ‘ইন্ডিয়া টুডে’-কে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শাইকীয়া জানিয়েছেন, নাকভিকে তারা চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মুম্বাইয়ে বোর্ডের দপ্তরে ট্রফি পাঠিয়ে দিতে হবে। 

শাইকীয়া জানিয়েছেন, তারা ধাপে ধাপে এগোতে চাইছেন। প্রথমে নাকভিকে জানানো হয়েছে। তিনি যদি জবাব না দেন, তাহলে আইসিসিকে জানাবে বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে হস্তক্ষেপ করার অনুরোধ করবে বিসিসিআই।

এবারের এশিয়া কাপে অনেক বিতর্কের জম্ম দেয় ভারত। টস হওয়ার পর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয় অধিনায়ক। শুধু তাই নয় ম্যাচ শেষ হওয়ার পর পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে দাঁড়িয়ে থাকলেও ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে ফিরে দরজা নক করে দেয়। পাকিস্তানের বিপক্ষে তিন বারের দেখায় এমন আচরণ করে ভারত।

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit