শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

খাগাড়ছড়িতে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পুর্তি উদযাপন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  ঐতিহাসিক পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ ও সেনা রিজিয়নের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ক্ষদ্র্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের বর্ণিল ডিসপ্লে সবাইকে মুগ্ধ করে।শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার  দিকে খাগড়াছড়ি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী এর সভাপতিত্বে খাগাড়ছড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী। 

এসময় পার্বত্য চট্রগ্রামের  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জাহাঙ্গীর হোসেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম,পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,পার্বত্য জেলা পরিষদের সদস্য  হিরনজয় ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা প্রমুখ। স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ইনস্টিটিউট হল রুমে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি পার্বত্যাঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মাইফলক। জাতির জনক বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। সরকারের আন্তরিক প্রয়াসের কারণে পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পাহাড়ে প্রায় দুই দশকের সংঘাত বন্ধে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে চুক্তি সই হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৮ সালের ১০ ফেব্রæয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে গেরিলা নেতা সন্তু লারমার অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে জনসংহতি সমিতির সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসেন।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী। 

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit