সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যায় স্বামীর ১০ বছরের কারাদন্ড

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রহিমা বেগম নামে এক নারীকে হত্যার ঘটনায় তার স্বামী মো. আমিন মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমীন নিগারের আদালত একই সঙ্গে আমিন মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদন্ড আদেশ দেন। আমিন মিয়া (৩৪) বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা নতুনপাড়ার বাসিন্দা। আমিনের স্ত্রী রহিমা বেগম উপজেলার ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের মুন্সিবাড়ির জাকির হোসেনের মেয়ে। রায় প্রদানের সময় আসামী আমিন আদালতে উপস্থিত ছিলেন। 

২০২১ সালের ১৪ ডিসেম্বর স্বামীর বাড়িতে হত্যাকান্ডের শিকার হন রহিমা বেগম। ঘটনার পর পর আমিন প্রচার করতে থাকে যে বাসায় চোর ঢুকে হামলা করে এ হত্যাকান্ড ঘটায়। এ ঘটনায় ১৬ ডিসেম্বর আমিনকে আসামী করে বাঞ্ছারামুপর থানায় হত্যা মামলা দায়ের করেন জাকির হোসেন। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি আমিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দায়ের করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে রহিমা বেগমের (২৮) সঙ্গে খাল্লা নতুনপাড়া গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মো. আমিন মিয়ার বিয়ে হয়। তাদের ঘরে আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আমিন ২০২১ সালের সেপ্টেম্বর মাসে খাল্লা গ্রামের এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেন। ওই টাকা পরিশোধ করতে স্ত্রীকে চাপ দেন আমিন।

স্ত্রী রহিমা এতে অপারগতা প্রকাশ করলে এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের জের ধরে হত্যাকান্ড ঘটায় আমিন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের সরকারি কৌসুলি মাহবুব আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদেরকে তিনি জানান, আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই রায়ের মাধ্যমে  ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit