মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

আখাউড়ায় যুবকের প্যান্টের পকেটে মিললো এক হাজার পিস ইয়াবা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৫১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ সীমান্ত এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. রাব্বি মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের প্যান্টের পকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া রাব্বি দক্ষিণ মিনারকোট গ্রামের কবির মিয়ার ছেলে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ইয়াবা কেনা-বেচার খবরে মিনারকোট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন যুবকের প্যান্টের পকেট তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার নামে একটি মামলা ছিলো। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit