রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিমত্তা যাচাই করার সময় এখন বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : সুদিনে ফিরেছে বাংলাদেশ ফুটবল। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডের তরীতে লাল সবুজ প্রতিনিধিরা। সঙ্গে ফিফা র‌্যাংকিংয়েও ৬ ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ১৮৯তম স্থান থেকে বাংলাদেশ ১৮৩ নম্বরে। সব মিলিয়ে দারুণ এক সময় পার করছে বাংলাদেশ ফুটবল।

তবে এসব ছাপিয়ে বাংলাদেশের এখন লক্ষ্য বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড। যেখানে প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। শেষবার আট বছর আগে অজিদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুবারের দেখায় দুটিতেই জিতেছে ওশেনিয়ার দেশটি। এ ম্যাচের আগে হোম ভেন্যুতে এএফসি কাপের বাছাই পর্ব খেলবে বসুন্ধরা কিংস। ফলে অজিদের বিপক্ষে খেলোয়াড়দের ঝালিয়ে নিতে বেশি সময় পাচ্ছে না বাংলাদেশ দল। তাই আগের ম্যাচের অভিজ্ঞতা নিয়েই মাঠে নামতে মরিয়া কোচ।

কাবরেরা বলেন, ‘বসুন্ধরা ৭ তারিখ এএফসি কাপের বাছাইপর্ব খেলবে। তাই আমরা বেশি সময় পাচ্ছি না। সেপ্টেম্বর এবং অক্টোবরে আমরা ম্যাচ খেলেছি, এটা দলের জন্য ভালো ছিল। এই উইন্ডোতে বেশি সময় বাকি নেই। এটা অনুশীলনের চাপ কমাবে। কিন্তু অনেক বেশি রোমাঞ্চিত অস্ট্রেলিয়ায় খেলার জন্য। তাদের বিরুদ্ধে আমাদের শক্তিমত্তা কেমন, সেটা দেখা যাবে।’
 
অস্ট্রলিয়ার বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। গেল সাফ চ্যাম্পিয়নশিপে ২-০ গোলে হেরেছিল লাল সবুজরা। হোম কন্ডিশনে চেনা প্রতিপক্ষের বিপক্ষে সমর্থকদের জয় উপহার দেয়ার প্রত্যাশা কাবরেরার। কাবরেরা বলেন, ‘আমরা তাদের ভালো করেই জানি। তারা তাদের কোচ পরিবর্তন করেছে। ঘরের মাঠে খেলব। আশা করি, আমরা কিছু একটা করতে পারব লেবাননের বিপক্ষে এবং বাংলাদেশের সমর্থকদের জয় উপহার দিতে পারব।’
তবে ম্যাচগুলোতে শঙ্কা রয়েছে শাস্তি পাওয়া কয়েকজন ফুটবলারদের নিয়ে। যেখানে রয়েছেন আনিসুর রহমান জিকো, মোরসালিনের মতো তারকা ফুটবলাররা। তবে বাছাইপর্ব ম্যাচের আগে অন্ধকারে থাকা ফুটবলারদের নিয়ে কিছুটা আলোর ঝলকানি খুজে পাওয়া যায় কোচের কথায়। এ বিষয়ে কাবরেরা বলেন, ‘খুব শিগগিরই দল ঘোষণা করব। বেশি সময় নেব না এর জন্য। আমরা আমাদের সব শক্তি নিয়ে মাঠে নামব।’আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের মিশন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit