বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

খাগড়াছড়িতে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে  খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় ২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মডেল মার্কেট ভবন, বড়পাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন, ২ কোটি টাকা ব্যয়ে পেরাছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুত সঞ্চালন লাইন সহ  ৪কোটি ৭৪ লাখ টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন.কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়িতে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে  খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় ২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মডেল মার্কেট ভবন, বড়পাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন, ২ কোটি টাকা ব্যয়ে পেরাছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুত সঞ্চালন লাইন উদ্বোধন এবং হরিকুঞ্জ পাড়া ব্রীজ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর  নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল  ইসলাম, বিদুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য  এ্যাডভোকেট আশুতোষ চাকমা,খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সিনিয়র সহকারি প্রকৌশলী মো.বেলাল হাসান,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি  সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি প্রদ্বীপ চৌধুরী,  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, সহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাইবোনছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, সুজন চাকমাসহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাইবোন ছড়া ইউনিয়নের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি,র বক্তব্যে, খাগড়াছড়ি সাংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  রাজনৈতিক দূরদর্শিতায় দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষরা আজ বিদ্যুতের আলোয় আলোকিত। উন্নত হয়েছে প্রত্যন্ত এলাকার মানুষদের যোগাযোগ ব্যবস্থা।
এর ফলে সমৃদ্ধি এসেছে গ্রামীণ কৃষি ও অর্থনীতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছিলেন বলেই এখন পাহাড়ের বাঁকে বাঁকে শান্তির সুবাতাস বইছে। তিনি পাহাড়ের মানুষকে ভালোবাসেন বলেই এই অঞ্চলের উন্নয়ন আজ দৃশ্যমান।

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit