বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

আনন্দ -উদ্দীপনায় ঢাবির শামসুন্নাহার হলের সুবর্ণজয়ন্তী উদযাপিত 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৬১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনের মোহনায় সারাদিন নির্বিঘ্নে আনন্দ, হাসি -খুশিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শামসুন নাহার হলের সুবর্ণজয়ন্তী উৎসব আজ ১৪ অক্টোবর (২০২৩) শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে উদযাপিত হয়েছে। 

সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে সকাল থেকেই টিএসসিতে ভিড় করেন শামসুন্নাহার হলের সাবেক শিক্ষার্থীরা ‌। দীর্ঘদিন পর একজন আরেকজনকে কাছে পেয়ে আলিঙ্গন করতে দেখা গেছে। সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনে সবার মাঝেই আনন্দ উদ্দীপনা  সৃষ্টি হয় ।

শামসুন্নাহার হল অ্যালামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শামসুন নাহার চাঁপা বলেন, শামসুন্নাহার হলের সুবর্ণজয়ন্তীতে আমরা দীর্ঘদিন পর মিলিত হলাম। ছুটির দিন হওয়ায় সবাই মিলিত হতে পেরেছি। সবাই মিলে সুবর্ণ জয়ন্তী উৎসব কে সফল করায় আমি কৃতজ্ঞ।

তিনি আরো জানান, আমরা হল অ্যালামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে ২০০১ সালে কর্তৃপক্ষ কে ৩০ লাখ টাকার একটা ফান্ড বৃত্তির জন্য প্রদান করেছি।প্রতি বছর এই ফান্ড থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের কে বৃত্তি প্রদান করা হয়। আজ আমরা এই ফান্ড থেকে ১২ জন মেয়ে কে বৃত্তি প্রদান করেছি।

হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আভা দত্তের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হল অ্যালামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সামশুন্নাহার চাঁপা, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামাল , ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোল্লা আবু কাওসার, সভাপতি আনোয়ার -উল আলম চৌধুরী পারভেজ প্রমুখ।

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit