বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

গণতন্ত্রকামী সবার এক হওয়ার সময় এসেছে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব গণতন্ত্রকামী সব মানুষের এক হওয়ার এখন সময় এসে গেছে।

তিনি বলেন, ‘আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮ বছর। সারাজীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজ যে বাংলাদেশ দেখছি, এ বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।’

সোমবার (২২ ডিসেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এই যৌথ প্রতিবাদ সভায় সংহতি জানাতে এসে তিনি এ কথা বলেন।

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) এই প্রতিবাদ সভার আয়োজন করে।

সম্প্রতি দুটি জাতীয় দৈনিকের কার্যালয় এবং একটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আজ শুধু প্রথম আলো বা ডেইলি স্টারের ওপর নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, কথা বলার যে অধিকার তার ওপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ, জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে।’

তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠন নয়, সব গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসেছে। যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই, তাদের শুধু সচেতন হলেই চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময়।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি আপনাদের আহ্বান জানাই, এখানে এসে শুধু একাত্মতা ঘোষণা বা মানববন্ধনে সংহতি প্রকাশেই যেন বিষয়টি সীমাবদ্ধ না থাকে। যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা সবাই সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতেই হবে।’

প্রতিবাদ সভায় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদসহ সম্পাদক পরিষদের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সভায় সংহতি জানান। সভা শেষে তাঁরা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পাশের সড়কে মানববন্ধন করেন।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit